• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক : ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক।

কক্সবাজার অফিস:
আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। তারা হলেন- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক।

এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার। তিনি জানান, ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে উখিয়ার জামতলী ক্যাম্পের বাইরে অবস্থান করে র‌্যাব। এসময় ক্যাম্পে প্রবেশের সময় ১ লাখ ইয়াবাসহ ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার ও অস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করা হয়।

র‌্যাবের এই অধিনায়ক জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় সকল ইয়াবা ও অস্ত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ। মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান বাংলাদেশে পাঠায় এই গ্রুপ। আটক রাজ্জাক মাঝি ইয়াবা সেক্টরের প্রধান। নবী হোসেনকেও আটকে র‌্যাব তৎপর রয়েছে বলে জানান তিনি। ইয়াবা ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন। মিয়ানমার ও বাংলাদেশে তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে। কয়েক মাস আগে তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন