• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ ৬ জনই মারা গেলেন

নিজস্ব প্রতিদেক / ৩৫৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দিলমাস খাতুনও (৫৫) মারা গেছেন। শনিবার (২১ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার দিনের মাথায় দগ্ধ ছয়জনেরই মৃত্যু হলো।

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যুরোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু
নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই ছেলের চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নুর আলম (৫৯), তাঁর স্ত্রী দিলবাহার (৫১), ছেলে আনোয়ার কামাল (১২) ও মোস্তফা আনোয়ার (৮) এবং প্রতিবেশী আহমেদের ছেলে হাফিজুল (৭)।

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু
১২ মে সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ /ইস্ট-এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত দগ্ধ ছয়জনই মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন