নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা শিবিরে টানা সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্রমাগত সহিংসতা বৃদ্ধির কারণে চরম উদ্বীগ্ন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ভয়েসওয়ার্ল্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইউএনএইচসিআর বাংলাদেশের মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদা হোসাইন বিষয়টি জানান।
সাজ্জাদ হোসাইন বলেন, ইউএনএইচসিআর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির কারণে অত্যন্ত উদ্বিগ্ন। শরণার্থীদের শিবিরে জীবন কষ্টসাধ্য। করোনা ( COVID-19) মহামারীর কারনে শিবিরে সঙ্কট এবং বিভিন্ন সুযোগ সুবিধার অভাব তীব্রতর হচ্ছে । টেকসই সমাধানের অগ্রগতির অভাবে রোহিঙ্গা শিবিরে সংঘাত উত্তেজনা এবং অপরাধ প্রবনতা বেড়ে যাচ্ছে। বিশেষত মিয়ানমারে শরণার্থীরা তাদের বাড়িতে নিরাপদে ও মর্যাদাপূর্ণ স্বেচ্ছা প্রত্যাবাসন অনিশ্চিয়তার ফলে শিবিরে অবস্থানরতদের মধ্যে হতাশা বাড়ছে এবং বর্তমান পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
রোহিঙ্গারা তাদের সুরক্ষার জন্য বাংলাদেশে চলে আসে। প্রায় সকলে দেশের আইন মেনে চলে এবং তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে চায়। শিবিরে আশ্রয় নেওয়াদের মধ্যে ৮০ শতাংশ নারী ও শিশু। তারা আবার শঙ্কার মধ্যে জীবন যাপন করছে। উদ্ভুত পরিস্থিতির কারণে রাতভর কয়েক’শ পরিবার তাদের আশ্রয় ছেড়ে পালাতে বাধ্য হয়। এতে কারো বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কিছু জিনিসপত্র হারিয়েছে।
ইউএনএইচসিআর- ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু এ কঠিন সময়ে তা অনেকটা জটিল হয়ে পড়ছে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে, তাদের সকল টীমকে ৭ অক্টোবর পর্যন্ত শিবির থেকে সরিয়ে আনা হয়েছিল। আজ (৮ অক্টোবর) থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা এবং কক্সবাজারের সরকারে কর্তৃপক্ষের সাথে আমরা নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছি যারা ক্যাম্পে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। শিবিরগুলোতে আজ থেকে আবার জাতিসংঘের কার্যক্রম শুরু হয়েছে৷
আমরা শরনার্থী শিবিরে অবস্থান করা রোহিঙ্গাদের চলমান সংকটে শান্ত থাকার এবং অস্তিশীল পরিবেশের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সহিংস কর্মকাণ্ডে জড়িতদের অবশ্যই জাতীয় আইন মেনে গ্রেফতার ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।