• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গা শিক্ষার্থীদের দুঃখের কথা শুনলেন জাতিসংঘের মহাসচিব

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে সফর করেছেন। এ সফরের অংশ হিসেবে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন। তাদের জীবনের দুর্বিষহ পরিস্থিতি, অভাব-অনটন, নির্যাতন ও শিক্ষা লাভের অন্তর্নিহিত চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন গুতেরেস।

ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিক্ষার্থীরা জাতিসংঘের মহাসচিবকে জানান, তারা কীভাবে তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং কোন ধরনের সহায়তা প্রয়োজন। রোহিঙ্গা শিশুদের মধ্যে অনেকেই অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে, যেখানে বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং সংকটের মধ্যে রয়েছে।

এদিকে, ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য দেওয়া অর্থ সহায়তা কমে যাওয়ায় বহু স্কুল বন্ধ হয়ে গেছে। শতশত শিক্ষার্থী তাদের অ্যাকাডেমিক জীবনের হুমকির সম্মুখীন। এ পরিস্থিতি মহাসচিবের কাছে তুলে ধরে ক্যাম্পের শিক্ষার্থীরা।

বর্তমানে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একটি বড় অংশই শিশু শিক্ষার্থী। জাতিসংঘ মহাসচিব গুতেরেস এ সংকটের সমাধানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন