• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা শিক্ষককে গুলি করে হত্যা

উখিয়া প্রতিনিধি: / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্র্যাক পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রের এক রোহিঙ্গা শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ৪ নম্বর ক্যাম্পের সি/১ ব্লক থেকে এই শিক্ষককে ধরে নিয়ে একই ক্যাম্পের ডি/৭ ব্লকে হত্যা করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

নিহত মোহাম্মদ ফয়সাল, ৪ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে এবং ওই ক্যাম্পের ব্র্যাক পরিচালিত শিক্ষাকেন্দ্রের সিএম বা শিক্ষক।

সহ-অধিনায়ক পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান, ফয়সাল সি/১ ব্লকের একটি শেডে রোহিঙ্গাদের প্রাইভেট পড়ানোর সময় ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী গিয়ে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর ফোনের লক খুলে মোবাইল ফোনটি চেক করে। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীবিরোধী কিছু তথ্য পাওয়ায় ফয়সালকে ধরে নিয়ে যায়। পরে ডি/৭ ব্লকের রাস্তার পাশে নিয়ে মাথায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন