• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ প্রধান

উখিয়া প্রতিনিধি: / ৯১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। বুধবার (৩ মে) সকালে ১৯ নাম্বার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ সন্ধ্যা ৬ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পরিদর্শনকালে আইজিপি সাথে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; ড. হাসান উল হায়দার, বিপিএম, অ্যাডিশনাল আইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা; জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, ডিআইজি (এফডিএমএন) কক্সবাজার; ৮ এপিবিএন এর অধিনায়ক মোঃ আমির জাফর বিপিএম মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পে পৌঁছালে এপিবিএন এর একটি সু-সজ্জিত দল আইজিপিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন প্রদান করে। অভিবাদন শেষে আইজিপি এবং অতিরিক্ত আইজিপি ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প চত্বরে গাছের চারা রোপন করেন। পরিদর্শন শেষে আইজিপি অধিনায়ক, ৮ এপিবিএন এর কার্যালয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে কর্মরত এপিবিএন এর অফিসারদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন