• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার

নিজস্ব প্রতিদেক / ৬৫৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

উখিয়া প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সেবায় নিয়োজিত হোপ হাসপাতাল ও ইউএনএইচসিআরের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন এবং কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিষ্টার আর্ল আর মিলার ১৪ এপিবিএন দায়িত্বরত ক্যাম্প এলাকা পরিদর্শনে আসেন। এসময় সফর সর্ঙ্গী হিসেবে ছিলেন মিসেল রেনী এডেলমেন, মার্শা মিশেলসহ ইউএনএইচসিআরের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তিনি প্রথমে হোপ হসপিটাল ফর উমেন পরিদর্শন করেন। এসময় হাসপাতালে দায়িত্বরত হোপ হাসপাতালের বিভিন্ন পদবীর কর্মকর্তারা তাকে বরণ করে নেন। মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ৫নং রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাহ্য হাসপাতাল পরিদর্শন করে গ্যাস সহায়তা কার্যক্রম ও পুষ্টি সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
দুপুর ২টার দিকে মধুরছড়া বিশ্ব খাদ্য কর্মসূচী’র সার্বিক কার্যক্রমের প্রেজেন্টেশনে অংশগ্রহণ এবং ফায়ার মহড়া পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দল বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর উখিয়ার রতœাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি এর গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।

কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে জানান, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতের সফর সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন