• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মো. রহিম এর ছেলে মোঃ রফিক (২৬)। গ্রেপ্তারকৃত রফিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মোঃ কামাল বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন