• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৬২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম খুরশিদা বেগম। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম বলি আমিন। তারা দু’জনই ওই ক্যাম্পের বাসিন্দা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা আহমেদ উল্লাহ জানান, রোববার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে বলি আমিন তার স্ত্রী খুরশিদা বেগমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। তবে এমএসএফ হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যতটুকু জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি নুর আহমেদ বলেন, কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি ক্যাম্পের অভ্যন্তরে হওয়ায় সেখানে দায়িত্বরত এপিবিএন পুলিশ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হয়নি। সূত্র-জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন