• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২২৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জুন) ভোর ৫টার দিকে বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিদওয়ান ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ভোরে বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রিদওয়ানের বুক ও পেটের বাঁ পাশে কুপিয়ে জখম করে। তারা রিদওয়ানের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে এপিবিএন ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন