• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকানো ছিল ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিদেক / ২৩২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে টাকাসহ গ্রেপ্তার ১।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়ির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের ড্রামের ভেতর লুকানো অবস্থায় ২০ লাখ টাকা উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় আটক করা হয়েছে নুর বারেক (২৫) নামে এক রোহিঙ্গাকে।

শুক্রবার (১৫ জুলাই) ভোরে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে গিয়ে এসব টাকা উদ্ধার করে এপিবিএন।

আটক রোহিঙ্গা নুর বারেক ব্লক-বি, শেড -১০৪৬/২.৩, এমআরসি-৩২০৫৮ এর মৃত খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, টেকনাফের আই ব্লকের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের একটি বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের দেখে এসময় রোহিঙ্গা হাজী সুলতানের ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে তার ঘরের মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর তল্লাশি করে অবৈধ নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় রোহিঙ্গা নুর বারেককে।

তিনি আরও বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ নুর বারেককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন