• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষ: বরের চাচা নিহত

নিজস্ব প্রতিদেক / ৩৭৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প।

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে বরের চাচা মো. বেলাল নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০), আনোয়ার সাদেক (২১) ও বরের বাবা মো. আরিফ। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় এপিবিএন পুলিশ কনের চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর ব্লক সি/১৯ এ অবস্থিত শেডের সামনে বিয়েকে কেন্দ্র করে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সঙ্গে বর ইদ্রিসের পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর ইদ্রিসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে চারদিন আগে কনে খালেদা ইদ্রিসের বাসায় চলে যায়। বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এ বিয়ে কনে পক্ষ মেনে নিতে পারেনি। এর মধ্যে বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়। তারা গভীর রাতে বর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন