• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষ পান করে নুর কলিমা (২৬) নামক এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (২৮ এপ্রিল)ভোর রাতে কুতুপালং মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের- ব্লক ডি- তে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন। নিহতের স্বামীর নাম মোঃ সলোমান।

ওসি জানান, পারিবারিক কলহের ধরে স্ত্রী নুর কলিমা নিজ বসত ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙ্গে  তাকে উদ্ধার করে  প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ উদ্ধার সহ সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন