• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। নিহত যুবক মোহাম্মদ ইউনুস। সে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ (১৫) ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা। তাৎক্ষণিক ভাবে বাকীদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জনান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে মোহাম্মদ ইউনুস নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন