• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার কমান্ডারসহ আরসার ৫ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
গ্রেপ্তার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’ কমান্ডারসহ সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তারের করা হয়েছে। গ্রেপ্তার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে রবিবার (৩০ জানুয়ারি) র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০ এর সদস্যরা উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।’

গ্রেপ্তাররা হলেন উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এল/৩ ব্লকের বাসিন্দা ও ‘আরসা’র গ্রুপ কমান্ডার ডা. রফিক, একই ক্যাম্পের এল/১১ ব্লকের মোহাম্মদ রফিক, ১২ নম্বর ক্যাম্পের এইচ/১৩ ব্লকের রফিক উল্লাহ, একই ক্যাম্পের নুরুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের খাইরুল আমিন।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যমা) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার সবাই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।

‘এর মধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার। তিনি আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ক্যাম্পের শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও হত্যামামলা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন