• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুজনের মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালং মধুর ছড়াস্থ রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। তার নাম শামসুল আলম। তিনি ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৯ এর মোহাম্মদ হোসেনের ছেলে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কি কারণে, কেন এই হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপর জনের মরদেহ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধারের ক্যাম্পে গেছে। ফেরার পর বিস্তারিত জানা যাবে। নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগম বলেন, ‘আরসার লোকজন ভোরে ক্যাম্প থেকে আমার ভাইকে ডেকে পাহাড়ে নিয়ে যায়। বিকালে জানতে পারি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন মারা গেছে।’

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশের তথ্য মতে, এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শামসুল আলমের মরদেহ মর্গে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা জানিয়েছেন, আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ উল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন ছাড়াও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের মরদেহ পাহাড়ে আরসার আস্তানায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন