• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা আসামি মামুন পালিয়েছে কক্সবাজার আদালত থেকে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে মামলার আসামি রোহিঙ্গা মামুন পালিয়ে গেছে। বুধবার (২ অক্টোবর) সকালে উখিয়া থানার পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে যায়। মামুনকে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আটক করে আদালতে আনা হয়েছিল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, মামুনকে প্রথমে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে আটক করা হয় এবং পরে আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়। তবে কোর্টের সেল ঘরে নেওয়ার পথে মামুন পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মামুনকে ধরতে ব্যাপক অভিযান চলছে। ওসি মোহাম্মদ আরিফ হোসাইন আশাবাদী, তাকে দ্রুত আটক করা সম্ভব হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন