• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘের মহাসচিব।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই।

আমরা আপনার সংস্কার সমর্থন করছি এবং আপনাকে শুভকামনা জানাই। এ বিষয়ে আমাদের যা করণীয় তা আমাদের জানান।

সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে এবং দেশের ‘বাস্তব রূপান্তর’ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংস্কারের প্রক্রিয়া জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আন্তোনিও গুতেরেস জানান, মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছেন।

তিনি বলেন, আমি কখনোই এত বৈষম্যের শিকার কোনো জনগোষ্ঠী দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে। এ সময় তিনি কক্সবাজারে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন