• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোব ও সোমবার বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের ডাক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৩০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে প্রত্যাখান করে ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। ঘোষিত তপশিলকে ‘একতরফা’ দাবি করে এর প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী হরতাল ঘোষণা করছি। এ সময় তিনি দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

এদিকে বিএনপির ডাকা আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন