• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোজার সঙ্গে সুইমিংপুলে তাহসান : কী বলছেন ভক্তরা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

চলতি বছরের শুরুতে সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ দাম্পত্য জীবন শুরু করেন। এর পর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তাঁর অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়। এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা স্থিরচিত্রে বোঝা গেছে, তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন। কিছু মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন রোজা আহমেদ। তাতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—আর এমন সময় সুইমিংপুলে তাঁদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

তাহসানের সঙ্গে রোজা আহমেদ স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’

তাহসান–রোজার স্থিরচিত্র দেখে আনিকা লিখেছেন, মায়াবী সৌন্দর্য। জাফরীন লিখেছেন, ‘ক্রাশগুলো তাঁদের বউদের নিয়ে সুখে থাকুক।’ শাকিলা নামের একজন লিখেছেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তাঁর জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।’ অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ভালোবাসার দম্পতি।’ ইনস্টাগ্রামে পোস্ট করা রোজার এই পোস্টে লাভ রিঅ্যাকশন পড়েছে ৮৫ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন