• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

রেডজোন ও লকডাউন উখিয়ায় বেড়েছে এক সপ্তাহ

নিজস্ব প্রতিদেক / ৬২২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১

কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় চলমান রেডজোন ও লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। রোববার রাতে (৬ জুন) উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের এক আদেশে এর মেয়াদ বাড়ানো হয়েছে। ৬ জুন রাত ১২টা থেকে (১৩ জুন) রাত ১২ টা পর্যন্ত রাজাপালং ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে এটি কার্যকর থাকবে। উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নের পূর্বের ৪ টি ওয়ার্ডের পরিবর্তে তিনটি ওয়ার্ডকে অধিক করোনার প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উখিয়ার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ায় গত এক মাসে ৪০০ এর বেশী মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে রাজাপালং ইউনিয়নের ২ শতাধিক এবং ৫,৬ ও ৯ নং ওয়ার্ডে এ সংখ্যা শতাধিক।

এ কারণে ২৩ মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনার ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বেশী দেখা যাওয়ায় এ তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ‘লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সব বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি নিজেদের সুরক্ষার জন্য সব পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন