• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ার রেজু খালে সাম্পান ব্রীজ!

নিজস্ব প্রতিদেক / ২০৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের মেরিন ড্রাইভের রেজু খালের ব্রীজে প্রায় সময় যানজট লেগে থাকে। পুরোনো এই ব্রীজটি প্রশস্থ কম কিন্তু গাড়ী চলাচল হয় ধারন ক্ষমতার বেশী। তাই প্রায় সময় পর্যটকসহ স্থানীয়দের জ্যামে কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা। এ সংকট দুর করতে নেয়া হয়েছে উদ্যোগ। এমআইএসটি কতৃক রিজুখালের উপর নির্মিত হচ্ছে নতুন ব্রীজ। প্রস্তাবিত এই ব্রীজের নকশা তৈরী করা হয়েছে কক্সবাজারের ঐতিহ্য বহনকারী সাম্পানের আদলে। যার নকশা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে।

এমআইএসটির এর পক্ষে আকর্ষনীয় ডিজাইনটি তৈরী করেছে কনসালটিং ফার্ম, ষ্টুডিও ইকোটেকচার লিমিটেড।

৩৬ ফিট প্রস্থের ব্রীজটির দৈর্ঘ্য হবে প্রায় ১০৩০ ফিট এবং সেতুটি হবে দুই লেনের, তাই যানজট মুক্ত হবে মেরিন ড্রাইভের এ অংশ টি।দর্শনার্থীদের ব্রীজ ও আশে পাশের সৌন্দর্য উপভোগে থাকবে প্রশস্থ ফুটপাত এবং পার্কিং সুবিধা। রাতের আলোয় ঝলমলে পরিবেশে রিজু খালের সৌন্দর্যতা উপভোগ করার ব্যবস্থা। সুউচ্চ সেতুটির ডিজাইন করা হয়েছে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এবং নান্দনিক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে। সেতুটির সম্ভাব্য বাস্তবায়নের সময় ধরা হয়েছে ডিসেম্বর ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ সাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন