• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারকে অর্থ সহায়তা দিল ‘টুয়াক’

নিজস্ব প্রতিদেক / ৬০৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংকটে সাংবাদিকদের খোঁজ-খবর নিতে এসে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারকে আর্থিক সহায়তা দিয়েছে ট্যুর অপারেটস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।

বুধবার (২২ এপ্রিল) রাতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের কার্যালয়ে আসেন টুয়াক নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের খোঁজ-খবর নেন। রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলামের হাতে আর্থিক সহায়তা তুলে দেন টুয়াক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ট্যুর অপারেটস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)’র উপদেষ্ঠা মফিজুর রহমান মফি, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, সাধারন সম্পাদক আসাফ উদ্ দৌলা (আশেক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইদ্রিস আলী, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের যুগ্ম সাধারন সম্পাদক মুহিববুল্লাহ মুহিব, সদস্য মিজানুর রহমান ও এহসান আল কুতুবী প্রমূখ।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম বলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের উদ্যোগে ইতিমধ্যে তিন ধাপে মিডিয়া সংশ্লিষ্ট শতাধিক মিডিয়া কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিরতণ করেছি। ধারাবাহিক ভাবে আমাদের কার্যক্রম চলবে। চেষ্টা করছি মফস্বলে যারা কর্মরত রয়েছে তাদের পাশে দাঁড়ানোর। যারা আমাদের এই উদ্যোগে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বা করে যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন