• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

রায় শুনে আসামির সাথে কাঁদলেন স্বজনরাও

নিজস্ব প্রতিদেক / ৩৪৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার মামলার ২ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত । এ ছাড়া মামলায় আরও ৬জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল সোয়া ২টার দিকে তাদের আদালতে আনা হয়।

এদিকে রায় ঘোষণার সময় উপস্থিত ১৫ আসামি আদালতে অস্বাভাবিক ছিলেন। বিচারকের রায় ঘোষণার পর এজলাস কক্ষে কেঁদে ওঠেন ১৫ আসামির সবাই। কেউ মৃত্যুদন্ডের রায় শুনে কাঁদেন। কেউ যাবজ্জীবনের জন্য । বাকি সাতজন খালাস পাওয়ার আনন্দে কেঁদে ওঠেন। এসময় আসামিদের স্বজনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। স্বজনরা প্রতিবাদ করেন। তারা বলেন তারা নির্দোষ। ওসি প্রদীপ যেভাবে তাদের আদেশ দিয়েছিল তারা সেই আদেশ পালন করছিল । তাই কি তারা এব বড় শাস্তি পাবে। আমাদের পক্ষে কি এই দেশে কেউ নাই। এমন প্রতিবাদ করে কাঁদেন অনেক স্বজন।

পরে ৪টার নাগাদ তাদের এজলাস থেকে নামিয়ে গাড়িতে তোলার সময় উচ্চ কণ্ঠে কান্নাকাটি করে এবং বলে তাদের সাথে অন্যায় হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন