নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ সহিদুল ইসলাম ওরফে জুয়েল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। জুয়েল রামু উপজেলার ধেছুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। রোববার (৬ জুন) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা পুলিশের এক প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (৫জুন) রাতে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার ৩ নং হলদিয়াপালং ইউপিস্থ মরিচ্যা গরুর বাজার সংলগ্ন গোয়ালিয়া তিন রাস্তা মোড় থেকে সহিদুল ইসলাম ওরফে জুয়েলকে আটক করে। পরে তাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার করে। ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের জব্দ করা হয়। আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।