• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রাতেই সারাদেশে ‘অলআউট’ অভিযান : আইজি‌পি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।

শুক্রবার রাতে গণমাধ্যমকে পুুলশ মহাপরিদর্শক (আইজি) মো. বাহারুল আলম এমন তথ‌্য জানিয়েছেন।
নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে- এমন ধারণার কথা জানিয়ে আইজি‌পি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব।

শুক্রবার রাতে অলআউট অভিযান শুরুর কথা জানিয়ে আইজিপি বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। আজ সারারাত সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।”

আইজিপি বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।

যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে আইজিপি বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।

নিরাপত্তাটা কীভাবে দেওয়া হবে এ বিষ‌য়ে তিনি বলেন, দেখেন, আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত ২০-৫০ বছর ধরে যে প্রক্রিয়ায় চলছে, এখনও সেই প্রক্রিয়াতেই হবে। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে, এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার কী কী ভালনেরাবিলিটি আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে, এরপর তারে অ্যালার্ট করে। তাদের অ্যালার্ট করে, এই জায়গায় কি ওই জায়গায় যাবেন না, ইত্যাদি আর কী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন