• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রাজনীতির মাঠেও খেলা হবে : কক্সবাজারে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিদেক / ১৮০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

কক্সবাজার অফিস:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। তৈরী আছেন তো? খেলা হবে ভোটচুরি ও দুর্নীতির বিরুদ্ধে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়া পল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিস্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম তারা পুলিশের উপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যাথা। কেন জানেন? পদ্মাসেতু শেখ হাসিনা করেই ফেললেন। ফখরুল সাহেব বাড়াবাড়ি, লাফলাফি করবেন না। তত্বাবধায়ক সরকার মরে গেছে। তারে জীবিত করার কি দরকার?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন