যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে ৩১৮ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে গত সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৭৪ জনকে।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৯টি রিভলবার, ৭৬টি পিস্তল, ২২টি রাইফেল, ৩৭টি শটগান, ৪৮টি বন্দুক, ১টি একে ৪৭ ও ৫টি এসএমজি।
অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে অভিযান শুরু করে যৌথ বাহিনী।
যাদের কাছে এখনও লাইসেন্স করা কিংবা অবৈধ অস্ত্র আছে তাদের ব্যাপারে নাগরিকদের কাছ থেকে জরুরি সেবা নম্বরে তথ্য চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও বলেছেন তারা।