• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

যোগ্যতার প্রমাণ দিয়েই ফিরতে হবে লিটন-সৌম্যকে

নিজস্ব প্রতিদেক / ২৯২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

প্রতিভার দোহাই দিয়ে জাতীয় দলে জায়গা ধরে রেখেছিলেন সৌম্য সরকার আর লিটন কুমার দাস। এই দুই ক্রিকেটারের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। তবে সামর্থ্যর প্রয়োগ ঘটাতে পারছিলেন না তারা। তাদের ব্যাটিংয়ের ধরণ ছিল প্রশ্নবিদ্ধ। ধারাবাহিকতার অভাব ছিল প্রকট। বিশ্বকাপের মঞ্চেও সুবিধা করতে পারেননি দুই জন। এজন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে তাদের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে গিয়ে নাম নিলেন না সৌম্য-লিটনের। তাদের বাদ পড়ার কারণ হিসেবে তিনি কাঠগড়ায় তুললেন তাদের পারফরম্যান্সকে। ফেরার প্রক্রিয়া জানাতে গিয়ে নান্নু বলেন, ঘরোয়া ক্রিকেটে যোগ্যতা প্রমাণ দিতে হবে আগে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে নান্নু বললেন, ‘সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই পারফর্ম করবে। কেউ তো নজরের বাইরে যাবে না। যারা বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে, একটা সিস্টেমে রাখতে হবে। জাতীয় দলের পর এ দলের কর্মসূচি চলছে, তারপর এইচপি আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।’

১৯ নভেম্বর থেকে সিরিজ শুরু হবে। অথচ দল দিতে অনেক বেশি দেরি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দফায় দফায় বৈঠকেও সুরাহা হচ্ছিল না। দল সাজাতে কতটা ছাপ অনুভব করেছেন নির্বাচকরা?

নান্নুর ব্যাখ্যা, ‘একটা দল দিতে গেলে তো সব ধরনের আলোচনা হয়। আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা প্রত্যাশা করিনি। আমাদের দল কিন্তু এতটা খারাপ ছিল না। আপনি বলতে পারবেন না দল খারাপ। সবাই কিন্তু এর আগে ঘরের মাঠে আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে, ভালো খেলেছে, রোমাঞ্চকর পারফর্ম করেছে। এই খেলোয়াড়দের অবশ্যই সমর্থন করতে হবে।’

সঙ্গে যোগ করেন প্রধান নির্বাচক, ‘বিশ্বকাপে খারাপ করেছে বলে একেবারে ফেলে দিব এরকম হতে পারে না। আমরা অনেক আলোচনা করেছি। ভবিষ্যতের কথাও চিন্তা করতে হচ্ছে। আগামী বছর আরেকটি বিশ্বকাপ আছে। বিপিএলের পরপরই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। এই সিরিজ ভালো করলে সামনের পথচলা সহজ হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন