• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

‘যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাপার ছত্রছায়ায় কাজ করছে’

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল। জাতীয় পার্টি গণহত্যা মামলার আসামি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামী করার জন্য। এদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে এনডিএম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি আর লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি। এদের নেতা-কর্মীরা এতো সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার ওপর হামলা করবে। যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি। কারও বিনোদনমূলক অনুষ্ঠানের প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনো স্থান হবে না।

এসময় আরও বক্তব্য রাখেন এনডিএমের কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলি, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন