• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

যাত্রীর বদলে প্রাইভেট কারে ১২ বস্তা মদ, চালক পলাতক

নিজস্ব প্রতিদেক / ৪৮৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে ২৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় একটি ও প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। শনিবার (৫ জুন) রাতে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

তিনি বলেন, শনিবার সকালে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল পিটি স্কুলের সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন একটি সাদা রংয়ের প্রাইভেট কার সংকেত দিলে তা অমান্য করে প্রাইভেট কার পালিয়ে যায়। পরে তারাবনিয়ারছড়া রোডের সামনে প্রাইভেট কার রেখে চালকও পালিয়ে যায়। এরপর প্রাইভেটকার তল্লাশি করে ১২ বস্তায় (প্রতিটি বস্তায় ২০ লিটার) করে সর্বমোট ২৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে বলে জানান আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন