• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে প্রশংসায় ভাসিয়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন ভিনিসিয়ুস ১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা

মেসিকে প্রশংসায় ভাসিয়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন ভিনিসিয়ুস

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল, এই দুল দলের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরোনো এবং সময়ের সঙ্গে এর উন্মাদনা আরও বেড়েছে। তবে এই প্রতিযোগিতার মধ্যেও দুই দেশের খেলোয়াড়দের একে অপরের প্রতি সম্মান দেখানোর উদাহরণ প্রায়ই দেখা যায়।

এবার আর্জেন্টিনার বর্তমান দল ও অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার। তার মতে, দলটির ধারাবাহিক সাফল্য, আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তাদেরকে অন্য সবার চেয়ে আলাদা অবস্থানে রেখেছে।

লিওনেল স্কালোনির অধীনে গড়ে ওঠা আর্জেন্টিনা দলকে তিনি অত্যন্ত ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে মেসির প্রশংসা করে বলেন, বয়স ৩৮ হলেও তিনি এখনও এমন একজন খেলোয়াড়, যিনি এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার ক্ষমতাও এখনও তার মধ্যে রয়েছে বলে মনে করেন ভিনিসিয়ুস।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মতে, মেসির সবচেয়ে বড় শক্তি হলো তার অনিশ্চিত ও সৃজনশীল ফুটবল। মাঠে তিনি কী করবেন, তা আগেভাগে বোঝা প্রায় অসম্ভব— আর এই বিশেষ গুণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

তবে আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত নন ভিনিসিয়ুস। তার মূল লক্ষ্য ২০০২ সালের পর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো। নতুন কোচিং স্টাফের অধীনে ব্রাজিল দল বহুদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, যেখানে দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে ভিনিসিয়ুসকে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে ‘গ্রুপ সি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন