• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মেরিন ড্রাইভ সড়কে নিহত কলেজছাত্রীই চালাচ্ছিলেন বাইক

নিজস্ব প্রতিবেদক: / ২২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহানা আরফিন (শিফা) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এতে অপর এক কলেজছাত্র শহীদুল আমিন (তানিব) গুরুতর আহত হয়। বাইকটি নিহত শিফা চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নামক এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা আরফিন কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী এবং আহত শহীদুল আমিন কক্সবাজার পলিটেকনিক্যালের ছাত্র বলে জানা গেছে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে টেকনাফে আসার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নামকস্থানে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ফারহানা আরফিন ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা শহীদুল আমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাইকটি দুর্ঘটনায় নিহত ফারহানা আরফিন (শিফা) চালাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন