• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের ৩৪ বিজিবির পরিচালিত এক অভিযানে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বিষয়ে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকালে রেজুখাল চেকপোস্ট এলাকায় নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার তল্লাশি করে।

তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাড়ির ভেতর থেকে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মো. হাসিমের মেয়ে সেলিনা আক্তারকে (২৮) আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, চোরাচালান কার্যক্রমে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন