• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও একজনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিদেক / ৪১২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হামিদ হোসাইন (৩৫) নামের আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে মামলাটিতে গ্রেফতার ১২ জনের মধ্যে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার পরিদর্শক গাজী সালাহউদ্দিন জানান, রোববার (১৪ নভেম্বর) বিকালে কক্সবাজারের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে গ্রেফতার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতার আসামি হামিদ হোসাইন (৩৫) উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের শহর মুল্লকের ছেলে।

এর আগে শনিবার সন্ধ্যায় উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে হামিদ হোসাইনকে গ্রেফতার করা হয় বলে জানান পরিদর্শক (তদন্ত)।

এর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ১১ জন আসামিকে গ্রেফতার হয়েছিল। এদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের কার্যালয়ে আলাপরত অবস্থায় ৪৮ বছর বয়সী রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী। তিনি ছিলেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ নামের রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান।সূত্র-যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন