• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মিয়ানমার থেকে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

এক বছর পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে নোঙ্গর করে। বিকেলে ট্রলার থেকে পেঁয়াজ খালাসের কাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোট লিমিটেডের মহাব্যবস্থাপক মো: জসিম উদ্দিন চৌধুরী।

মো: জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও আমদানিকারক মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মাধ্যমে এ পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে আরো কয়েকটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের পথে রয়েছে।

স্থলবন্দরের কাস্টমস জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অনেকটা বন্ধ ছিল। মিয়ানমারের রাখাইনে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে মিয়ানমার সামরিক জান্তার মধ্যে গত এক বছর ধরে যুদ্ধ চলছে। সে কারণে টেকনাফ স্থলবন্দর হয়ে মিয়ানমারের মধ্যকার সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে।

স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, পেঁয়াজ খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় আমদানিকারকরা জানিয়েছেন, পেঁয়াজ আমদানি স্বাভাবিক হলে দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল হয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন