• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মিজানকে আশ্রয়ে রাখা ইয়াবা কারবারি তৈয়ব লাপাত্তা

নিজস্ব প্রতিদেক / ১৫২৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
ইয়াবা কারবারি তৈয়ব

বিশেষ প্রতিনিধি:

এক কোটি ইয়াবা লুটের মূলহোতা মিজানকে আশ্রয়ে রাখা ইয়াবা কারবারি আবু তৈয়ব গা ঢাকা দিয়েছে। তাকে খুঁজতে পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারী কক্সবাজার শহরের বাঁকখালী নদীর টেকপাড়া মাঝিরঘাটে ট্রলারে করে মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বিশাল চালান লুট করে মিজানের নেতৃত্বে একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটে আবু তৈয়বও ছিলেন।

লুটের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় প্রাণে বাঁচতে মিজান দক্ষিণ ঘোনারপাড়ার আবুল হাশেম ওরফে বার্মাইয়া হাশেমের ছেলে আবু তৈয়বের বাড়িতে আশ্রয় নেয়। ৮ ফেব্রুয়ারী লুটের পর ভারত পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তৈয়বের বাড়িতেই আশ্রয়ে ছিলেন মিজান। পরে তৈয়বের সহযোগিতায় চট্টগ্রাম পৌঁছেন তিনি। এরপর চট্টগ্রাম বিমানবন্দর থেকে ভারতে পাড়ি জমান।

ভারত পালিয়ে যাওয়ার পর লুটের ইয়াবা বিক্রির জন্য তৈয়বের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন মিজান। মিজানের নির্দেশনায় তৈয়ব বিভিন্ন পাচারকারীর কাছে ইয়াবা সরবরাহ করেন। ইয়াবা বিক্রি করে মিজানের প্রাপ্য অংশটি তার বাবা জজ বাবুলের কাছে হস্তান্তর করতেন তৈয়ব। ইয়াবা বিক্রির টাকা দিতে মিজানের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তৈয়বের।

তৈয়বের কাছ থেকে মিজানের লুট হওয়া ইয়াবার একটি চালান নেন টেকপাড়া হাঙরপাড়ার কাসপিয়া সিন্ডিকেট। কাসপিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য হলেন তার ভগ্নিপতি মামুন ওরফে ইউসুফ, স্বামী মো. হেলাল ও নিকটাত্মীয় নাছির মিয়া।

কাসপিয়ার বাড়িতে ইয়াবার চালান মজুদের খবরে গত ১০ মে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ইউসুফ ওরফে মামুন র‌্যাবের হাতে ধরা পড়ে। এসময় কাসপিয়ার বাড়ি থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এঘটনায় র‌্যাব একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী হিসেবে উল্লেখ করেন- ইয়াবা লুটকারী জজ বাবুলের ছেলে মিজান, মো. হোসেন ওরফে বিলাই হোসেন, ইফতেখার খান বাবু, নাছির মিয়া ও কাসপিয়ার স্বামী হেলালের নাম।

কাসপিয়া সিন্ডিকেট এখনো মিজানের লুট করা ইয়াবা নিয়মিত বিক্রি করেন বলে জানা গেছে। আর এটি নিয়ন্ত্রণ করেন মিজানের অন্যতম সহযোগী আবু তৈয়ব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান এবং তৈয়ব দুজনই সার্বক্ষণিক এক সঙ্গে থাকতেন। দিনের অধিকাংশ সময় বার্মিজ মার্কেটে অবস্থিত তৈয়বের দোকানে বসে ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করতেন।

তৈয়বের ভাই আবু তাহেরকে গত ১৮ জানুয়ারী শহরের বৌদ্ধমন্দির সড়ক থেকে ৩০০ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করে। এঘটনায় দায়ের করা মামলায় তার ভাই তৈয়বকেও আসামী করা হয়।

এই মামলায় তাহেরকে কারাগার থেকে ছাড়িয়ে নিতে প্রতারণার আশ্রয় নেন মিজানের বাবা জজ বাবুল। আদালতে ভুল তথ্য উপস্থাপন করে তাহেরকে শিশু বানিয়ে আদালত থেকে জামিনে বের করে নিয়ে আসেন। এঘটনায় খোদ পুলিশও হতবাক। অথচ তাহের বিবাহিত এবং সন্তানের জনক। ছোট ভাই তাহের আটকের মামলায় তৈয়ব পলাতক আসামী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘ইয়াবা লুটকারী মিজানের সহযোগীরা নজরদারিতে রয়েছে। তাকে কে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তারাও চিহ্নিত। তৈয়বসহ চক্রের সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই বেনাপোল স্থল বন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন শহরের টেকপাড়ার মাঝিরঘাটের ইয়াবা লুটের মূলহোতা মিজান। পরে ১৯ জুলাই দিবাগত রাতে খুরুশকুল ব্রিজ এলাকায় মিজানকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে তার সহযোগীরা ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়।

উভয়পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মিজান প্রাণ হারায় বলে দাবী পুলিশের। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময় ২২৫৩ ঘণ্টা, ২০ জুলাই ২০২০

আএন/আএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন