• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মাস্ক না পরে বের হলে জেল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিদেক / ১৭৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। 

এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দণ্ডে পড়তে পারেন। 

রোববার থেকে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস। সোমবার চালু হবে গণপরিবহনও। সরকারে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কেঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার ইত্যাদি।

সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। 

অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। 

তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন