• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মালয়েশিয়ায় ঢোকার চেষ্টায় কয়েক’শ রোহিঙ্গাবাহী নৌকা

নিজস্ব প্রতিদেক / ৭৪৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

কয়েক’শ রোহিঙ্গাবাহী একটি নৌকা চলতি সপ্তাহ ধরে মালয়েশিয়ার উপকূলে ঢোকার চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করায় তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চেলছে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে দেশটি কোস্টগার্ডের প্রধান জুবিল মাত সোম বৃহস্পতিবার এএফপিকে জানান, ধারণা করা হচ্ছে রোহিঙ্গাবাহী নৌকাটি তিন-চার মাস ধরে সাগরে ভাসছে। বেশ কয়েকবার মালয়েশিয়ার জলসীমায় ঢোকার চেষ্টা করেছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের মিয়ানমার থেকে বিতাড়িত সংখ্যালঘু রোহিঙ্গাদের বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে অনেক বছর ধরেই মালয়েশিয়াই তাদের পছন্দের ঠিকানা।

তাদের বেশির ভাগই মিয়ানমার বা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্র পাড়ি দেন। মৃত্যু হাতে নিয়ে প্রতিবছর বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় পৌঁছাতে গিয়ে প্রাণ হারায় অনেক মানুষ।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই নিজেদের জলসীমায় কড়াকড়ি আরোপ করেছে মালয়েশিয়া। অভিবাসীদের মাধ্যমে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন ভয় থেকে এই অবস্থান নিয়েছে দেশটির সরকার।

ভাসমান নৌকাটিতে প্রায় ৩০০ রোহিঙ্গা রয়েছে বলে জানান কোস্টগার্ড প্রধান জুবিল, “অভিবাসীদের নৌকাটিকে আমাদের জলসীমায় ঢুকে পড়া থেকে বাধা দিতে নৌবাহিনীর হাজাজ, কোস্টগার্ডের জাহাজ ও পুলিশের নৌকা মোতায়েন করা হয়েছে।”

রোহিঙ্গাবাহী নৌকাটিকে সর্বশেষ থাইল্যান্ডের জলসীমায় দেখা গেছে বলে জানান জুবিল।

এর আগে গত সোমবার একটি নৌকায় করে আসা ২৬৯ জন রোহিঙ্গাকে উত্তর-পশ্চিম মালয়েশিয়ার ভূ-খণ্ডে ঢুকতে দেওয়া হয়। নৌকাটি ভেঙে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত উপকূলে পৌঁছাতে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন