• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে আজ মালয়েশিয়াকে গুঁড়িয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার। ৮৭ রানে ৫ উইকেট খোয়ানোর পর মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান।

দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২১ বলে ২৬) ও মোসাম্মদ ইভা (১৬ বলে ১৯) উদ্বোধনী জুটিতে এনে দিয়েছিলেন ৪৫ রান।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন