• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

মাদক লেনদেনে বার্মায়া জমিরের টর্চার সেল কলাতলীর ‘জিনিয়া রিসোর্ট’

নিজস্ব প্রতিবেদক: / ২২২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

প্রায় দেড় বছর আগে রামুর জনৈক আপেল বড়–য়া নামে একব্যক্তিকে কৌশলে আটকিয়ে রাখা হয়েছিল কক্সবাজার কলাতলী সৈকত পাড়ার আলোচিত জিনিয়া রিসোর্টে। জিনিয়া রিসোর্টের তৃতীয় তলায় ডি-টু ফ্ল্যাটে আটকে রেখে আপেল বড়–য়াকে ব্যাপক মারধর করে জমির। ডি-টু ফ্ল্যাটের মালিক সাইফুল নামে একব্যক্তির। সাইফুলের ফ্ল্যাটে আপেল বড়–য়াকে বেঁধে দফায় দফায় মারধর করে জমির ও তার লোকজন। মারধরের পরও নগদ টাকা ও ইয়াবা না দেওয়ায় পুলিশের এক সদস্যকে ফোন করে জমির। জমিরের ফোন পেয়ে সাদা পোশাকে জিনিয়া রিসোর্টের ওই ফ্ল্যাটে হাজির হন ওই পুলিশ সদস্য। এরপর আপেল বড়–য়াকে গ্রেপ্তারের হুমকি দিয়ে আদায় করা হয় নগদ ৭০ হাজার টাকা, ল্যাপটপ এবং ইয়াবা ট্যাবলেটও। এরপর ছেড়ে দেওয়া হয় আপেল বড়–য়াকে। ভাগভাটোয়ারা করা হয় লুট করা ইয়াবা ও নগদ টাকা গুলো। এই ভাগের সুবিধাও পান হোটেল এবি গার্ডেনে চাকরি করা হান্নান নামে এক যুবক। কারণ জমিরকে আপেল বড়–য়ার তথ্যটি দেন হান্নান। তবে জিনিয়া রিসোর্টের বড় ভাই হিসেবে বিষয়টি নিয়ন্ত্রণ করেছিল কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আব্দুল করিম ওরফে মই¹ার ছেলে বাপ্পি। বাপ্পি চিহ্নিত মাদক সেবনকারী। একই সাথে মামলার আসামীও। জিনিয়া রিসোর্টের ফ্ল্যাটে নির্যাতনকারী জমির ওরফে বার্মায়া জমির কলাতলী সৈকত পাড়া এলাকার বাসিন্দা বার্মায়া নজির আহমদের ছেলে।

মাস দুয়েক আগে জিনিয়া রিসোর্ট থেকে ঈদগাঁও এলাকার এক যুবককে সিএনজি টেক্সী যোগে জোরপূর্বক অপহরণ করে শহরের রুমালিয়ারছড়া এলাকায় নিয়ে যান বার্মায়া জমির, মনিরুল ইসলাম মানিক ও রুমালিয়ারছড়া এলাকার জিসানসহ একদল দুর্বৃত্ত। সেখানে একটি ঘরে ওই যুবককে আটকিয়ে রেখে ব্যাপক নির্যাতন করা হয়। নির্যাতন চালিয়ে আদায় করা হয় নগদ টাকা ও মোবাইল সেট। এই ঘটনায় জিনিয়া রিসোর্টে পুলিশও গিয়েছিল। মনিরুল ইসলাম মানিক জিনিয়া রিসোর্টে মিজান নামে একব্যক্তির বেশ কয়েকটি ফ্ল্যাট দেখা শুনা করেন। জিসান শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা এবং একজন চিহ্নিত ইয়াবা কারবারি। ইয়াবা কারবারের সুবাধে জিসান নিয়মিত জিনিয়া রিসোর্টে আড্ডা জমান বার্মায়া জমির ও মানিকের সাথে।

সম্প্রতি সময়ে সৈকত পাড়ার পাহাড়ের উপর গভীররাতে এক যুবককে ব্যাপক নির্যাতন চালান জমিরসহ তার বাহিনীর সদস্যরা। রাত দেড়টার দিকে এক যুবককে পাহাড়ে নিয়ে যান জমির ও তার মাদক কারবারির বাহিনীরা। সেখানে প্রায় দুই ঘন্টা নির্যাতন চালানো হয়। ওই সময় নির্যাতনের শিকার এই যুবকের চিৎকারে আশপাশে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিষয়টি পুরো এলাকাবাসী অবগত। কিন্তু জমিরের বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছে না। মাদকের লেনদেন সংক্রান্ত বিষয়ে ওই যুবককে পাহাড়ে তুলে গভীররাতে নির্যাতন চালানো হয়েছে বলে জানা গেছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে- জমির একজন বার্মায়া। ২০১৬ সাল থেকে হোটেল মোটেল জোনে তার বিচরণ শুরু। কক্সবাজারের আলোচিত সন্ত্রাসী মনিয়া বাহিনীর প্রধান মনিয়ার সাথে কাজ শুরু করে জমির। ২০১৭ সালের দিকে ইয়াবাসহ ডিবি পুুলিশ মনিয়াকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় জমিরও আসামী হন। তবে মনিয়া ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পিছনে সোর্স হিসেবে কাজ করে জমির। যার কারণে পরে কৌশলে মামলা থেকে খালাস পান বার্মায়া জমির।

কলাতলী সৈকত পাড়া ও হোটেল মোটেল জোনে চিহ্নিত মাদক কারবারি হিসেবে খ্যাতি রয়েছে জমিরের। এছাড়া পতিতাও সরবরাহ দেন জমির। তার পরিবারের অনেক সদস্য এসব অপরাধের সাথে সরাসরি জড়িত। আলোচিত হোটেল জিনিয়া রিসোর্টে আশ্রয় নিয়ে এসব অপকর্ম চালান জমির। বাপ্পি ও শাহজাহানের ফ্ল্যাট দেখাশুনার জন্য জমিরকে নিয়োগ দেয়া হয়। এই সুযোগে সে মাদক কারবারে জড়িয়ে পড়ে ব্যাপকভাবে। জমিরের সাথে যোগদেন মনিরুল ইসলাম মানিক, দারোয়ান ইসহাক ও রুমালিয়ারছড়া এলাকার জিসান। জমিরের ইয়াবা নিয়ে জিনিয়া রিসোর্ট থেকে আটকও হয়েছিল দারোয়ান ইসহাক। এখন জেল থেকে বের হয়ে ফের জিনিয়া রিসোর্টে চাকরি করছে ইসহাক।

স্থানীয় সূত্রে জানা গেছে- জমির বহু অপরাধের সাথে সরাসরি জড়িত। বিভিন্ন পেশার লোকজনকে ম্যানেজ করেই এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে জমির। এমনকি তার এক ফোনে পুলিশ সদস্যও ঘটনাস্থলে হাজির হওয়ার জনশ্রুতি রয়েছে এলাকায়।

অভিযোগের বিষয়ে জিনিয়া রিসোর্টে মিজানের ফ্ল্যাটের কেয়ারটেকার হিসেবে পরিচিত মনিরুল ইসলাম মানিক বলেন- আমি কোন মাদকের সাথে জড়িত নই। একই সাথে জমিরের সাথে আমার সম্পর্ক নেই। কোন অপহরণের ঘটনাও আমি জানি না।

তবে সব কিছু অস্বীকার করেন জমির ওরফে বার্র্মায়া জমির। কাউকে নির্যাতন বা অপহরণের ঘটনায় তিনি জড়িত নন বলে দাবী করেন।

এবিষয়ে বাহারছড়ার বাপ্পি বলেন- জমিরকে আমি কোন দিন সেল্টার দেয়নি। সে ব্যক্তিগত কিছু করলে সেটা আমি জানি না। তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় আমার ফ্ল্যাটের চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া আমি কোন অপরাধ বা মাদকে জড়িত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন