• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মাদকের টাকা না পেয়ে মা ও ছোট ভাইকে হামলা

নিজস্ব প্রতিবেদক : / ৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মোলাপাড়া এলাকা থেকে মাদকাসক্ত ছেলে কর্তৃক চাঞ্চল্যকর মা ও ছোট ভাই’কে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী শরীফকে গ্রেফতার র‌্যাব-১৫ এর সদস্যরা।

র‌্যাব জানায়- ১৫ অক্টোবর মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকাসক্ত ছেলে কর্তৃক মা জুলেখা বেগম এবং ছোট ভাই শহিদ’কে কুড়াল দিয়ে আঘাত করলে দু’জনই গুরুতর আহত হয়। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানায় একটি মামলা রুজু হয়।

এই মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গত ১৬ অক্টোবর রাতে র‌্যাব অভিযান পরিচালনা করে হোয়াইক্যং ইউনিয়নের মোলাপাড়া এলাকা থেকে মাদকাসক্ত ছেলে শরীফকে গ্রেফতার করে। শরীফ একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

গ্রেফতারকৃত শরীফের বিরুদ্ধে মাদক সংক্রান্তে পূর্বেও ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার দুপুরে এক মেইল বার্তায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এই তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন