• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মহেশখালী মেয়রের সীল ও স্বাক্ষর জালিয়াতি, যুবককে দণ্ড

নিজস্ব প্রতিদেক / ৬৩০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার সীল ও স্বাক্ষর জালিয়াতি করার অপরাধে সাজিব দে (২৫) নামের যুবককে ১৫ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দন্ড দেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।

দন্ডপ্রাপ্ত সাজিব পৌরসভার দক্ষিণ হিন্দু পাড়ার বাবুল কান্তি দের ছেলে এবং বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের ষ্টুডিও অনিকের উপভাড়াটিয়া।

অভিযান শেষে ষ্টুডিও, কম্পিউটারের দোকানগুলোকে সতর্ক করেন ইউএনও মো. মাহফুজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন