• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মহেশখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিদেক / ৪৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে এক শিশু ধর্ষণকারীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেল ৪টার সময় উপজেলার কুতুবজোমের নয়াপাড়া থেকে মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর গাজী মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ ছদ্মবেশ ধারণ করে এ আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মিজান। তিনি স্থানীয় মালয়েশিয়া প্রবাসী ছৈয়দুল হকের পুত্র।

জানা যায়, গত ৬ মে দুপুর সাড়ে ১২ টায় কুতুবজোমের চরপাড়া গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের মিজান নামের অপর এক যুবক। শিশুটির চিৎকারে পাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেএবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহেশখালী থানার এস আই গাজী মোরশেদ আলম বলেন, গতকাল রাত থেকে ধর্ষককে গ্রেপ্তারের জন্য ছদ্মবেশে অভিযান চালানো হয়। সর্বশেষ ৮ মে কুতুবজোমের নয়াপাড়া এলাকা থেকে ধর্ষক মিজানকে গ্রেপ্তার করা হয়।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, ধর্ষণের অভিযোগটি পাওয়ার পরপরই আসামী গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নামে। অবশেষে আজ আসামীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ধর্ষিত শিশুর মা বাদী হয়ে ধর্ষক মিজানকে আসামী করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন