• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মহেশখালীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিদেক / ৩৫৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। ১৬ জুলাই সকাল ১১ টায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলা প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রেঞ্জ কর্মকর্তা সোলতানুল আলম চৌধুরী ও হাবিবুল বাশারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস সহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আশেক উল্লাহ রফিক বলেন, উপকূলীয় অঞ্চল মহেশখালীকে রক্ষা করতে বৃক্ষরোপন করা অপরিহার্য। প্রত্যেক ঘরে ঘরে নিজ দায়িত্বে বৃক্ষরোপন করতে হবে। পাশাপাশি সচেতনদের নিজস্ব এলাকায় বৃক্ষরোপনের ব্যাপারে আরো বেশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় জনসাধারণের মাঝে বিতরণকৃত চারা গুলোর সঠিক ভাবে পরিচর্চার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন