• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ভয়ে করোনার লক্ষণ জানাচ্ছে না রোহিঙ্গারা

নিজস্ব প্রতিদেক / ৬৫৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের উখিয়ায় করোনা আক্রান্ত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে ভেবে আইসোলেশন সেন্টার থেকে কিছুদিন আগে পালিয়ে গেছে এই সম্প্রদায়ের দুই সদস্য। তাদের খোঁজ এখনও মেলেনি।

তারা ক্যাম্পের ভেতরেই লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ক্যাম্পে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে রোহিঙ্গারা ভয়ে আগের মতো চিকিৎসা নিতে স্বাস্থাকেন্দ্র যাচ্ছে না। করোনার লক্ষণ দেখা দিলেও তা প্রকাশ করছে না অনেক রোহিঙ্গা। এতে রোহিঙ্গা ক্যাম্পে করোনার ঝুঁকি বাড়ছে।

গত ১৪ মে প্রথম একজন রোহিঙ্গা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়। এরপর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পজুড়ে। রোহিঙ্গারা জানায়, কভিড-১৯-এ আক্রান্তদের নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে অথবা আলাদা করে হাসপাতালের নির্জন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে ভেবে রোহিঙ্গা শিবিরের অসংখ্য মানুষের জ্বর, সর্দি-কাশি দেখা দিলেও ভয়ে তা প্রকাশ করছে না। আবার অনেকের করোনা উপসর্গ দেখা দিলেও প্রকাশ না করে দোকান থেকে ওষুধ কিনে সেবন করছে।

ক্যাম্পে করোনা উপসর্গ দেখা দিলে রোহিঙ্গাদের পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রমুখী করতে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এমআরএইচ ভূঁইয়া। তিনি বলেন, ‘এ পর্যন্ত ৩৬৬ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৯ জনের করোনা পাওয়া গেছে। তাদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধ রোহিঙ্গা মারা গেছেন।

তিনি আরও বলেন, করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ৭৫০ জন রোহিঙ্গাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৬১৮ জনের কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৬০০ পরিবারের ১৬ হাজার মানুষ ক্যাম্পে লকডাউনে রয়েছে।

উখিয়ার ক্যাম্প-২ (পূর্ব) এর রোহিঙ্গা নেতা মো. নূর বলেন, ‘তার ক্যাম্পের করোনা আক্রান্ত মো. আবছার আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। তাকে খোঁজা হচ্ছে। সে হয়তো ক্যাম্পে লুকিয়ে রয়েছে। ঈদুল ফিতরের পরের দিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান আবছার। সন্দেহ হলে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসার পর আইসোলেশন সেন্টারে নেওয়ার সময় তিনি পালিয়ে যান। ১০ দিন পার হয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া ক্যাম্প-১-এর আরও একজন করোনা রোগীর খোঁজ মিলছে না বলে শোনা যাচ্ছে।

একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনাভাইরাসে আক্রান্তরা সমস্যা লুকিয়ে রাখলে ভাইরাসের বিস্তার ঘটবে। এতে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা শিবিরে এমনটা হলে পুরো কক্সবাজারে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে আছে। এখানে রোহিঙ্গারা গাদাগাদি করে থাকে।

সূত্র: দৈনিক সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন