• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ভূটানের ফুটবল ক্লাবে চুক্তিবদ্ধ হলেন কক্সবাজারের মেয়ে রিপা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২২৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশের উদীয়মান নারী ফুটবলার কক্সবাজারের উখিয়ার শাহেদা আক্তার রিপা আক্তার প্রথমবারের মতো বিদেশের কোনো পেশাদার ক্লাবে যোগ দিলেন। ভূটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব-এর হয়ে আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ-এ খেলার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

এই চুক্তির মাধ্যমে রিপা বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা করলেন। শুক্রবার রিপা রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের টিমে যোগ দিয়েছেন এবং শনিবার থেকেই নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন।

আগামী ১৭ আগস্ট লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম ম্যাচে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

রিপা এর আগে জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসেন।

দেশের হয়ে বয়সভিত্তিক নারী ফুটবল দলে খেলার অভিজ্ঞতা ছাড়াও বর্তমানে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন ক্লাব লিগে সাফল্যের সঙ্গে খেলেছেন। তার গতি, দক্ষতা ও গোল করার সামর্থ্য তাকে দ্রুতই কোচ ও নির্বাচকদের নজরে এনেছে।

রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের কোচ এক বিবৃতিতে বলেন, “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন