• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

ভাসানচরের পথে উখিয়া ত্যাগ করেছে ২৯৭৫ রোহিঙ্গা

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলো থেকে ১২ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ১ম ধাপে ২৭ টি বাসে করে ১৪৩৭ রোহিঙ্গা ও সন্ধ্যা সাড়ে ৬ টায় ৩১ টি বাসে করে ১৪৩৮ রোহিঙ্গাসহ ২৯৭৫ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু উখিয়া ডিগ্রি কলেজের ট্রানজিট পয়েন্ট থেকে উখিয়া ত্যাগ করেছে ৫৮ টি বাসে।

বুধবার (৯ মার্চ) দুপুর ১ টা ও সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে রোহিঙ্গাদের গাড়ি বহর।এসময় রোহিঙ্গাদের মালামাল বহনকারী কার্গো ও এম্বুলেন্স আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সঙ্গে রয়েছে।

রোহিঙ্গাদের দুপুরে খাদ্য ও ঔষধ পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজুওয়ান হায়াত।

তিনি বলেন, ভাসানচরে উদ্দেশ্যে রোহিঙ্গাদের একটি দল দুপুর ১টার দিকে ১৪৩৭ জন রোহিঙ্গা ও সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১৪৩৮ জন রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন। মূলত তারা চট্টগ্রামে রাতে পৌঁছবেন। পরের দিন সকালে সেখান থেকে ভাসানচরে পৌঁছানো কথা রয়েছে। জানা গেছে, ১৫টি মিনি বাসে করে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা ও তাদের মালামাল নিয়ে আসা হয় মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের ট্রানজিট পয়েন্টে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও সরকারের মধ্যে ভাসানচরে শরণার্থী ব্যবস্থাপনা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) হওয়ার পর তৃতীয় বারের মতো সেখানে রোহিঙ্গাদের নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

১২ তম দফায় দুপুর ১ টা ও সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রোহিঙ্গাদের ২টি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দিয়েছে উল্লেখ করে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, ১২ দফায় ১ম ও ২য় ধাপে রোহিঙ্গাদের ২টি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দেন।

রোহিঙ্গা নেতা মো. নুর জানিয়েছেন, ক্যাম্পে সহিংস ঘটনার কারণে আতঙ্কিত উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পের লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া, তাজনিমার খোলা ও জামতলীসহ বিভিন্ন শিবিরের অনেকে ভাসানচরে যেতে রাজি হয়েছেন, যারা আগে সেখানে যেতে চাননি।রোহিঙ্গারা স্ব-ইচ্ছায় ভাসানচরে যাচ্ছে সে আরও জানায়,সম্প্রতি ১০ টি দেশের রাষ্ট্রদূত ভাসানচর এলাকা পরিদর্শন করায় রোহিঙ্গাদের মাঝে আরও উৎসাহ যোগাচ্ছে।

এদিকে গত বছরের ডিসেম্বর থেকে ১২তম দফায় ২৩ হাজারের ও বেশি রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়। সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগষ্টের পর মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন। এদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সময়ে পালিয়ে এসেছিলেন। শরণার্থীদের চাপ কমাতে দুই বছর আগে অন্তত ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন