• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপে যুক্ত থাকবে দেশের সব বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিদেক / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশের সব বিশ্ববিদ্যালয়কে অনলাইন শিক্ষায় যুক্ত করতে ‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনলাইন শিক্ষার আওতায় সমন্বিতভাবে এই ক্লাসরুমে যুক্ত হতে হবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে। ভার্চুয়াল ক্লাসরুমে অ্যাপে অনলাইন পরীক্ষাও নেওয়া যাবে। এছাড়া পরীক্ষা মূল্যায়নের সুবিধাও থাকবে এই অ্যাপে। বিজ্ঞান শিক্ষাও সম্ভব হবে ভার্চুয়াল ক্লাসরুমে।

এটুআই আয়োজিত ‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপ উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমসহ সংশ্লিষ্ট অন্যরা যুক্ত হন।

নির্বাচনি ইশতেহার মাথায় রেখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনলাইন শিক্ষার আওতায় ‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপ উদ্বোধন করা হলো বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘কাজের ধরন যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে আমাদের বিশাল সংখ্যক শিক্ষার্থী থাকবে, যাদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন দেখা দেবে। তাদের পক্ষে আর ক্লাসরুমে এসে নতুন দক্ষতা অর্জন সম্ভব হবে না। সেক্ষেত্রে অনলাইন এডুকেশনই বড় সহায়ক হিসেবে কাজ করবে। অনেক শিক্ষার্থীর জন্য অনলাইন শিক্ষা পদ্ধতিই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনা পরবর্তী সময়েও দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চলমান থাকবে।’

তিনি বলেন, ‘অনলাইন শিক্ষা ব্যবস্থায় কয়েক বছর পর যেতেই হতো, করোনা পরিস্থিতির কারণে আমাদের আগে করতে হলো। রূপকল্প-২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনে তাই অনলাইন শিক্ষাই শিক্ষার্থীদের বড় সহায়ক হিসেবে কাজ করবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘১০ শতাংশ শিক্ষার্থী যাদের অনলাইন শিক্ষার সুযোগ (অ্যাকসেস) দিতে পারছি না তাদের এই সুযোগ কীভাবে দেওয়া যাবে, সেক্ষেত্রে লোন দেওয়া যায় কিনা, ইন্টারনেটের খরচ কমানো যায় কিনা, সেটা কীভাবে বাস্তবায়ন করা যায়—তা নিয়ে শিক্ষা এবং আইসিটি মন্ত্রণালয় কাজ করছে।’

অনলাইনে বিজ্ঞান বিষয়ের শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অনলাইনে বিজ্ঞান শিক্ষা কোনোভাবেই করা যাবে না তা নয়, বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ল্যাবরেটরি রয়েছে। এটি অসম্ভব নয়। এতে আমাদের যত রকমের চ্যালেঞ্জ থাকুক আমরা তা মোকাবিলা করবো। আমাদের কোথাও আটকে থাকার সুযোগ নেই। আমাদের আটকে রাখতে পারে আমাদের মাইন্ডসেট। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাইন্ডসেট বদলাতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই এই ক্লাসরুম পুরোপুরি চালু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরীক্ষামূলকভাবে ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার শুরু করেছে। এই ব্যবস্থায় পরীক্ষা নেওয়া যাবে বলে জানান আইবিএ পরিচালক সৈয়দ ফরহাদ আনোয়ার। ভার্চুয়াল এই ক্লাসে অনলাইন এবং রেকর্ডিং উভয় মাধ্যমই থাকবে। লাইভ ক্লাসে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করে সরাসরি উত্তর জানতে পারবেন শিক্ষকের কাছ থেকে।

ভার্চুয়াল ক্লাস রুমে দেশের সব বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে শিক্ষকরা তাদের ক্লাস আপলোড করবেন। শিক্ষক এবং শিক্ষার্থীরা এই অ্যাপে প্রবেশ করবেন। শিক্ষকরা তাদের পরবর্তী দিনের ক্লাস সম্পর্কে জানতে পারবেন। শিক্ষার্থীরাও জানতে পারবেন তার বিষয়ভিত্তিক ক্লাসের তথ্য। লাইভ ক্লাসেরও ব্যবস্থা থাকবে এই অ্যাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন