• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিদেক / ৩৪২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছে। ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। অবশেষে ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। এই গোলেই সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের মেয়েরা। গোল পেতে পারত ১৬ মিনিটেই। ভারতের গোলরক্ষক ভুল করে গ্রিপে নিতে পারেননি। তহুরার নেয়া শট ভারতের গোলরক্ষক সেভ করেন একেবারে গোললাইনে গিয়ে।

বাংলাদেশের ফুটবলারদের দাবি ছিল বল লাইন ক্রস করেছে। কিন্তু রেফারি তার অবস্থানে অনড় থাকেন। রিপ্লেতে অবশ্য দেখা গেছে বল লাইনের ওপর ছিল।

৭৬ মিনিটে অবশ্য বল গোললাইন ক্রস করে জালেও গিয়েছিল। সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন।

বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ক্রসবারও। ২৫ মিনিটে বাংলাদেশের থ্রো ইন থেকে করা আক্রমণ সাইনপোস্টে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটও পোস্টে লাগে।

ভারত পুরো ম্যাচে বড় কোনো আক্রমণ করতে পারেনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন